
মোঃমাঈদুল ইসলাম
গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ধারায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের কাউনিয়ায় বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শত শত নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন নিয়ে উৎসবমুখর পরিবেশে র্যালিতে অংশ নেন।
র্যালি শেষে কাউনিয়া গার্লস স্কুল মোড় বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম। প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহসভাপতি বিপ্লব হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সফিকুল আলম সফি এবং সাংগঠনিক সম্পাদক আলমগীর চৌধুরী লিটন।
সভায় আরও বক্তব্য দেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর, কাউনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃআকরাম হোসেন অরেঞ্জ প্রমূখ।