প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
এবার সাংস্কৃতিক অঙ্গন থেকে যাঁরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ গ্রহন করতে চাচ্ছেন

মো: শাহজাহান আলী
প্রতি নির্বাচনের ন্যায় এবারো ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে যে সকল সাংস্কৃতিক ব্যক্তিত্ব অংশ গ্রহন করতে চান তাঁদের মধ্যে উল্লেখযোগ্য যোগ্য হলেন-নিলফামারী-৪ আসনে বাংলাদেশের সংগীত জগতের ব্ল্যাক ডায়মন্ড খ্যাত শিল্পী বেবি নাজনীন,তিনি ২০১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করতে চেশেছিলেন।সিরাজগঞ্জ -১ আসনে আরেক প্রথিতযশা শিল্পী এবং বিখ্যাত সংগীত পরিবারের সন্তান কন্ঠ শিল্পী কনকচাপা,তিনি ২০১৮ সালের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে আওয়ামী লীগের রাতের ভোটের কারনে হেরে যান।ঝিনাইদহ -৩ আসনে আরেক বিখ্যাত সংগীত শিল্পী মনির খান।তিনি ২০০৮ সালে বিএনপি থেকে মনোনয়ন পেয়েও শেষ মুহূর্তে ঐক্যজোটের প্রার্থী এক জামাত নেতার কারনে মনোনয়ন বঞ্চিত হন।এবার তিনি আশাবাদী যে ঐ আসনে তিনিই মনোনয়ন পাবেন।ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালক ও এক সময়ের সংগীত জগতের হার্টথ্রব আসিফ আকবর নির্বাচন করবেন বলে গুঞ্জন উঠেছে।চাঁপাইনবাগঞ্জ থেকে চিত্র জগতের খল নায়ক শিবা সানুও নির্বাচনের ট্রেনে উঠতে চান এবার।এছাড়াও সিলেট -৬ আসনে অভিনেতা হেলাল খান এবং মুন্সিগঞ্জ-২ ও ঢাকা-৪ আসন থেকে যথাক্রমে অভিনেতা বাবুল আহমেদ ও চিত্র প্রযোজক এম এ মালেক নির্বাচন করতে আগ্রহী।
যদিও বিএনপি ইতোমধ্যেই ১০টি সাংগঠনিক বিভাগের প্রার্থীদের সাথে মনোনয়নের ব্যাপারে প্রাথমিক আলোচনা শেষ করেছেন।
তবে চুড়ান্ত মনোনয়নের জন্য আমাদের আরো কিছু দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন বিএনপির এক স্হায়ী কমিটির সদস্য।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।