প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
সিরাজগঞ্জ এর তাড়াশে খেলনা পিস্তল দেখিয়ে চিন্তাই এর চেষ্টার সময় জনতার হাতে আটক

মোঃ সোহাগ আলী
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিকাশের দোকানে খেলনা পিস্তল ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টার সময় সাধারণ জনতা আটক করেছে এক ছিনতাইকারী কে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যা৬ টার সময় উপজেলা সদরের হাসপাতাল গেট এলাকায়। ঘটনার পরপরই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানায়, হাসপাতাল গেট এলাকায় ব্যবসায়ী নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিকাশে দোকানে লেনদেন করেন।
হঠাৎ করে এক যুবক তার দোকানে পিস্তল উঁচিয়ে তার কাছে টাকা চাদা দাবি করে। এ সময় বাজারের লোকজন দেখতে পেয়ে সংঘবদ্ধ হয়ে দৌঁড়ে গিয়ে জাপটে ধরে ফেলে পুলিশ কে খবর দেয়। সাধারন জনতার হাতে আটক হওয়ার পর জানা যায় ওই ছিনতাইকারীর নাম রানা আহমেদ (২২)।
সে সিরাজগঞ্জ সদরের খোকসাবাড়ি মহল্লার আব্দুল মোমেনের ছেলে। পরে পুলিশের কাছে সে স্বীকার করে পিস্তলটি মূলত: একটি গ্যাস লাইটার। বিয়টি পরবর্তীতে স্থানীয়ভাবে মিটমাট করা হয়।
এ প্রসঙ্গে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়। তবে খোঁজ নিয়ে জানা যায় ছেলেটা কিছুটা মানসিক ভারসাম্যহীন । এ কারণে স্থানীয় লোকজন বসে মানবিক বিবেচনায় একটি মিমাংসা করে দেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।