প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
দুবলার চরে রাস পূজা ঘিরে বন বিভাগের নিরাপত্তা

এসকে এম মহসিন রেজা
সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে আগামী ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ঐতিহ্যবাহী রাস পূজাকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বন বিভাগ। নিরাপত্তার স্বার্থে এ বছর ও রাস পূজায় অংশ নিতে পারবেন শুধুমাত্র অন্যার্থীরা। এ সময় পর্যটক ও সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
জানা গেছে,প্রতিবছর কার্তিক এবং অগ্রহায়ণের শুক্লা পক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষ পার্থিব জীবনের কামনা এবং বাসনা পূরণের লক্ষ্যে সুন্দরবনের শেষ প্রান্তে বঙ্গোপসাগরের তীরে দুবলার দ্বীপে এক নিবিড় পরিবেশে হাজির হন।
সেখানে সূর্যোদয়ের সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের মানুষ সমুদ্র স্নান করে পবিত্র হয়ে তাদের মালিক নামে বিশ্বাসী ভগবানের কাছে আরতি জানান। অসংখ্য হিন্দু নারী এবং পুরুষ এই রাজ পূজায় অংশ নেন।
আলোরকোলের রাস পূজা কেবলমাত্র হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি স্থানীয় সাংস্কৃতি, ঐতিহ্যর এক বিনোদনমূলক অনুষ্ঠান।
বহু বছর ধরে চলে আসা এই পূজাকে ঘিরে সুন্দরবন এলাকায় বিরাজ করে উৎসবের আমেজ।
এবছর রাশ পূজায় যাওয়ার জন্য পূর্ব এবং পশ্চিম বনবিভাগের পাঁচটি নৌ রুট নির্ধারণ করা হয়েছে।
এরই মধ্যে পশ্চিমবঙ্গ বিভাগের নলিয়ান স্টেশন, রাশিয়াবাদ স্টেশন, বুড়ি গোয়ালিনী স্টেশন থেকে পুন্যতীরা সুন্দরবনের প্রবেশের অনুমতি হিসেবে পাস নিতে পারবেন।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বোন কর্মকর্তা (ডি এফ ও) এ জেড এম হাসানুর রহমান বলেন, তীর্থযাত্রীরা যাতে নির্বিঘ্নে রাস পূজায় যেতে পারে তার জন্য বন বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ ব্যাপারে তিনি আরো বলেন, নিরাপত্তার স্বার্থে স্টেশন কর্মকর্তা ও টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তাদের একাধিক টিম গঠন করে টহল জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।