প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
ঝিনাইদহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত

রিয়ন হোসেন
ঝিনাইদহের কালীগঞ্জে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মুক্ত জলাশয়ে মাছ অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে শহরের কালীবাড়ী মন্দিরের চিত্রা ঘাটে পোনামাছ মাছ অবমুক্ত করা হয়।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সুজাউদ্দিন পিয়াল, পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তফা কামাল টিটো, মঞ্জুরুল হক খোকাসহ অন্যান্যরা।প্রধান অতিথি সাইফুল ইসলাম ফিরোজ বলেন, দেশের জনগণের আমিষের চাহিদা মেটাতে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।