প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
ধামরাইয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবু বকর সিদ্দিক
ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদের নেতৃত্বে অনুষ্ঠিত এই র্যালিতে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। র্যালি শেষ হওয়ার পর যুবদলের বিভিন্ন স্তরের নেতারা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইবাদুল হক জাহিদ এবং ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইশতিয়াক আহমেদ ফারুক। তারা র্যালির শেষে সমাবেশে বক্তব্য রাখেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।