প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
চান্দিনায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালি

কুমিল্লার চান্দিনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা উত্তর জেলা সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং বর্তমান যুবদল সভাপতি পদপ্রার্থী তৌহিদুল ইসলাম বাবুর নেতৃত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সোমবার বিকালে চান্দিনা বাসস্টেশন সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
এ সময় উত্তর জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভা শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়।
র্যালিটি চান্দিনা বাসস্টেশন থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পালকি সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।