প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মোশারফ হোসেন
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুর রহমানের নেতৃত্বে এসআই মোঃ মনসুর হাল্লাজ ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ সিটি গেইট এলাকায় চেকপোস্ট ডিউটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত নারী হলেন— তাসফিয়া আহাম্মদ (২৩), পিতা: মোঃ ইসহাক, মাতা: বুলু আক্তার, সাং— বরুমচড়া, মালাম মিয়ার বাড়ি, ৭ নং ওয়ার্ড, থানা— আনোয়ারা, জেলা— চট্টগ্রাম। বর্তমানে তিনি চৌমুহনী কবির আহমেদের বাড়িতে (থানা— ডবলমুরিং, চট্টগ্রাম) অবস্থান করছিলেন।
অভিযানে তার কাছ থেকে ৪,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আকবরশাহ থানায় নিয়মিত মাদক মামলা দায়ের করে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।