প্রিন্ট এর তারিখঃ Apr 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
মাদারীপুরে -ইসলামি শাসনতন্ত্র আন্দোলনের মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে

সঞ্জয় বাড়ৈ
গতকাল মাদারীপুরে, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের, বিশাল মহাসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ এর সভাপতি: সৈয়দ রেজাউল করিম, পীর সাহেব চরমোনাইর ডাকা জাতীয় কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়েছে। তারা মূলত পাঁচটি দাবির পক্ষে তাদের এই কর্মসূচি পালন করছে। দাবি সমূহ হ্যালো :১।পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।
২।অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে এবং আগামী পঁচিশে নভেম্বরের মধ্যে,জুলাই সনদের আদেশ জারির পক্ষে, গণভোট অনুষ্ঠিত করতে হবে।
৩।গণহত্যার দৃশ্যমান বিচার সম্পন্ন করতে হবে।
৪।নির্বাচনের আগে লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।
৫।বিশেষ ট্রাইব্যুনালে, ফ্যাসিবাদদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার সম্পন্ন করতে হবে এবং বিচার সম্পন্ন হওয়ার আগে তাদের যাবতীয় কর্মকাণ্ড নিষিদ্ধ করতে হবে।বিকাল ০৩টায় শহরের ইটেরপুল বাজারে তাঁরা তাদের বিক্ষোভ সমাবেশ সম্পন্ন করে,বিক্ষোভ মিছিল বের করে যা প্রধান সড়ক হয়ে, সারা শহর প্রদক্ষিণ করে, শকুনি লেকে এসে সমাপ্ত করেন।সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তারা, তাদের দাবির পক্ষে জ্বালাময়ী বক্তব্য প্রদান করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।