প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
কাটাখালী থেকে নতুন বাজারের রাস্তা এখন মানুষ চলাচলের অনুপযোগী

নাজমুল হাসান রিপন
ফুলবাড়িয়ার বেশিরভাগ রাস্তার এখন বেহালদশা। তার মধ্যে অন্যতম একটি খারাপ রাস্তা হলো কাটাখালী থেকে নতুন বাজার রাস্তা।
কাটাখালী থেকে নতুন বাজার, নতুন বাজার থেকে মিনার বাজার, মিনার বাজার থেকে ভাটিপাড়া মোড় পর্যন্ত রাস্তাটির খুবই বেহাল অবস্থা।
প্রতিদিন এই রাস্তায় চলাচল করে কয়েক হাজার মানুষ ও যানবাহন। বর্তমানে এই রাস্তার এমন অবস্থা হয়েছে পায়ে হেঁটে চলা অসম্ভব।
সামান্য একটু বৃষ্টিতেই রাস্তা চলে যায় পানির নিচে যা দুর্ভোগের চরমপর্যায়ে নিয়ে যায় ওই এলাকার মানুষদেরকে।
এলাকার জনপ্রতিনিধিদের কাছে গিয়েও মানুষ কোন সমস্যার সমাধান পাচ্ছেনা বলে অভিযোগ করেছেন সাধারণ জনগণ।
দ্রুত এই রাস্তা মেরামতের মাধ্যমে এলাকার মানুষের দুর্ভোগ লাভবের জন্য উপজেলা কর্মকর্তা ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সাধারণ মানুষ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।