প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
চৌদ্দগ্রামে ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিনজন আটক

অভি খান
কুমিল্লার চৌদ্দগ্রামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় তিনজনকে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে চৌদ্দগ্রাম উপজেলার একটি গ্রামে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি করার চেষ্টা করে তিনজন যুবক। তাদের সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা ধাওয়া করে আটক করে ফেলে। পরে স্থানীয়রা দ্রুত খবর দেয় পুলিশকে।
খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক তিনজনকে থানায় নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “স্থানীয়দের সহযোগিতায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এমন উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “জনসচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণেই ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ হয়েছে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।