প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে এ উপলক্ষ্যে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করে জেলা যুবদল।
দুপুরে শহরের স্টেশন রোডে আয়োজিত আলোচনা সভায় জেলা যুবদলের আহবায়ক সফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন। এ সময় শাহ মো: ওয়ারেছ আলী মামুন বলেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর যুবদলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছে। স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যুবদলের অনেক নেতাকর্মী জেল, জুলুম, হত্যা, গুমের শিকার হয়েছে। এখন বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের জন্য অপেক্ষা করছে। আগামী নির্বাচনে জাতীয়তাবাদী যুবদল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা চত্বরে গিয়ে শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।