প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 28, 2025 ইং
অকাল মৃত্যু, এক তরুণের জীবনের করুণ পরিসমাপ্তি...

শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের কাশিমপুর গ্রামের আইয়ুব আলির একমাত্র পুত্র আল আমিন হোসেন (২৬) অনলাইন জুয়ার ভয়াবহ ফাঁদে পড়ে জীবনের ইতি টেনেছেন। প্রতক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুয়ার টাকার দেনা শোধ করতে না পেরে বিকেল ৪টা ৩০ মিনিটে নিজ গলায় দড়ি দেন তিনি।
দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একটি ছোট্ট শিশু সন্তান, এক শোকাহত পরিবার — সব কিছু পিছনে ফেলে চলে গেলেন আল আমিন...
অনলাইন জুয়ার বিষাক্ত ছোবলে প্রতিনিয়ত এমন তরুণ প্রাণ ঝরে যাচ্ছে।
সমাজের সচেতন মহল এখনই না জাগলে—এই অন্ধকার আরও ছড়িয়ে পড়বে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।