প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
কেরানীগঞ্জে নারীসহ আট মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কেরানীগঞ্জে তিন নারীসহ আট মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। রবিবার (২৬ অক্টোবর) রাত আটটার সময় জিনজিরার মনু ব্যাপারীর ঢাল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—নুরজাহান, শিমু আক্তার, অন্তরা, ইমরান, ফাহিম, শুভ, সাইমন ও মোক্তার হোসেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডাবলু বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বেচাকেনা চলছে। পুলিশ অভিযান চালাতে গেলে মাদক কারবারিরা বাধা দেওয়ার চেষ্টা করে। পরে নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়।’
তিনি আরও জানান, অভিযানে তাঁদের কাছ থেকে ২২ গ্রাম হেরোইন, এক কেজি গাঁজা, ১০০ পিস ইয়াবা ও নগদ ১৩ হাজার ৬১০ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন তাদের এমন অভিযান নিয়মিতভাবে চলবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।