প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
ঈশ্বরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

জিয়াউল ইসলাম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুইদিন ব্যাপি কর্মসূচির প্রথম দিন দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ফ্রি মেডিকেল ক্যাম্প, সামাজিক বনায়ন বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল কর্মসূচি পালিত হয়।
সোমবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা শাখার আয়োজনে এ সকল কর্মসূচি পালন করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঈশ্বরদী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সুলতান আলী বিশ্বাস টনির সভাপতিত্বে ও পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন জুয়েলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, কেন্দ্রীয় শ্রমিক দলের কার্যকরী সভাপতি আহসান হাবীব। পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।