প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 27, 2025 ইং
শোক পালনের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃইকবাল হোসাইন
রাজাপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নাসিম আকনের মর্মান্তিক মৃত্যুতে তার প্রতি সম্মান রেখে ৪৭ তম যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী ঝালকাঠিতে সংক্ষিপ্ত আকারে পালন করা হয়েছে।। ঝালকাঠি জেলা যুবদল ব্যাপক কর্মসূচি হাতে নিলেও শুধু রেলি ও সংক্ষিপ্ত আলোচনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনায় ১মিনিট নীরবতা পালন, দোয়া মোনাজাত করা হয় ।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি নেতা মোঃ হোসেন বাবুল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের আইন বিষয়ক সম্পাদক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাডভোকেট মোঃ জহিরুল ইসলাম সুমন,
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝালকাঠি জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল ইসলাম তুহিন। অন্যদের মধ্যে আলোচনা করেন ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক আনিসুর রহমান পান্নু, যুগ্ম আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, যুগ্ম আহবায়ক এনামুল হক সাজু, ও সিনিয়র সদস্য মোঃ রুবেল ফকির সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পযার্য়ের নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।