প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
মাতারবাড়ীতে টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল টমটম চালকের

এম, কলিম উল্লাহ মানিক
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে টমটম গাড়ীর ব্যাটারীতে চার্জ দিতে গিয়ে গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট গুরা মিয়া (১৬) নামক এক টমটম চালকের মৃত্যু হয়েছে।
২৬ অক্টোবর (রবিবার) সকাল ১১টায় দক্ষিণ মগডেইল ডেজিবর গ্যারেজে টমটমের (অটো রিক্সা) ব্যাটারি চার্জ দিতে গিয়ে তার সংযুক্ত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গুরা মিয়া দক্ষিণ মগডেইল বিশ্বহাড়ি নামক এলাকার রাজা মিয়ার পুত্র।
স্থানীয়রা জানায়, দক্ষিণ মগডেইল ডেজিবর গ্যারেজে টমটেমর ব্যাটারি চার্জে দিতে গিয়ে তারে হাত লাগাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে চালক গুরা মিয়া। খবর পেয়ে স্থানীয়রা তাকে বাঁচাতে উদ্ধার করে স্থানীয় নতুন বাজার ডিজিটাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
মাতারবাড়ী পুলিশ ক্যাম্পের এএসআই মো. হারুন বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক চালকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তদন্ত করে প্রয়োজন অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।