প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
নওগাঁর পোরশায় বিভিন্ন পোকা মাপার উপদ্রবে নাজেহাল কৃষক

মোঃ আরিফুল হক সাহিন
নওগাঁর পোরশা উপজেলায় আমন ধানের বড় অংশ কারেন্ট পোকা আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়ে কৃষকরা দিশেহারা।
ধান কাটার সময় মাত্র কয়েক সপ্তাহ বাকি থাকলেও বিভিন্ন এলাকায় মাজরা ও কারেন্ট পোকার আক্রমণে ধান গাছ শুকিয়ে যাচ্ছে। কৃষকরা কীটনাশক ঔষধ ছিটাচ্ছেন, তবু তেমন ফল পাওয়া যাচ্ছে না।
রবিবার (২৬ অক্টোবর) উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, ঘাটনগর গ্রামের মোঃ নয়ন ইসলাম ৭বিঘা জমিতে ধান চাষ করেছেন, এর মধ্যে তিন বিঘা জমি কারেন্ট পোকার আক্রমণে মারাত্মক ক্ষতিগ্রস্ত। কাজিপাড়া পাড়া গ্রামের আলহাজ্ব মফিজ উদ্দিন হোসেনও ১০–১৫ বিঘা জমিতে একই সমস্যা দেখেছেন। তাঁরা জানান, ধান পাকা শুরু হয়েছে এবং অল্পদিনের মধ্যেই কাটা হবে, কিন্তু পোকা প্রায় পুরো ফসল নষ্ট করে দিচ্ছে।
পোরশা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ জানান, ধান ৬–৭ ইঞ্চি দূরত্বে রোপণ করতে হবে, যাতে আলো ও বাতাস প্রবেশ করতে পারে। এছাড়া কীটনাশক স্প্রে করার সময় ধানের গোড়ায় পৌঁছানো জরুরি, এতে কারেন্ট প্রজাতির পোকার আক্রমণ প্রতিরোধ সম্ভব। তিনি কৃষকদের সতর্ক করে বলেছেন, নিয়মিত পরামর্শ ও সঠিক পদ্ধতি অনুসরণ করলে ফসল রক্ষা করা যায়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।