প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
নওগাঁয় ডাব গাছ থেকে পড়ে এক যুবকের মৃত্যু

মোঃ ফরহাদ হোসেন
নওগাঁর বদলগাছীতে ডাব গাছ থেকে পড়ে এক ব্যক্তির নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) ভোরে বদলগাছী উপজেলার আক্কেলপুর গ্রামের (মণ্ডলপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আসলাম হোসেন (৪৫)। তিনি উপজেলার কোলা ইউনিয়নের পারিচা গ্রামের মোলায়েমের ছেলে।
স্থানীয়রা জানা যায়, রবিবার ভোরে মুসা নামক এক ব্যক্তির পুকুরপাড়ের ডাব গাছে উঠেছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ডাব চুরি করার সময় তিনি গাছ থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে সকালে স্থানীয়রা গাছের নিচে ডাবসহ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ডাব গাছে ওঠার সময় পা ফসকে পড়ে ওই ব্যক্তি মারা যায়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।