প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
ধানের শীষে ভোট চেয়ে বগুড়া সদরের বিএনপির লিফলেট বিতরণ ও গনসংযোগ

এম আতিকুর রহমান
রবিবার সকালে বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামত উপলক্ষে ৩১ দফা বাস্তবায়নের লক্ষে ৪নং ওয়ার্ডের বারপুর পাঁচবাড়িয়া এলাকায় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন নিশিন্দারা ইউনয়ন বিএনপির সভাপতি রাজিবুল করিম রাফি।
লিফলেট বিতরনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মানিক, সাংগঠনিক সম্পাদক আল আমিন পেস্তা, সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান টুকু, সহ সভাপতি মোজাফফর হোসেন, সহ সভাপতি ফারুক আজম, সহ সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, মতিয়ার রহমান মতি, এবিএম শাফি, জাকের আলী, এনামুল হকসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।