প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
ভূরুঙ্গামারীতে ঘরের দরজা ভেঙ্গে ডাকাতি

আব্দুল ওয়াহাব
(২৫)অক্টোবর রোজ শনিবার রাত১:৪৫ মিনিটে, কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের দঃবলদিয়া রাঙ্গালীর কুটি গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ রহিম উদ্দিনের বাড়িতে ঘড়ের দরজা ভেঙ্গে নগত টাকা এবং সোনার গহনা নিয়ে যায়। রহিম উদ্দিন বলেন কিছু দিন থেকে আমাদের সাথে জমি জমা নিয়ে ঝামেলা চলছে একই গ্রামের মোঃবায়জিদ হোসেনের সাথে। কিছু দিন আগে বায়জিদ এর আনুমানিক ৪০০ সুপারি গাছ তার বড় ভাই আক্তার হোসেন রাতের অন্ধকারে কেটে ফেলে। গাছ কাটা নিয়ে এলাকায় শালিশ হয়,শালিশে আক্তার গাছ কাটার বিষয়ে শিকার করে। শালিশের কিছু দিন পর বায়জিদ রহিম উদ্দিন কে ফাঁসানোর জন্য থানায় মিথ্যা মামলা করে। রহিম উদ্দিন সহ তার পরিবারের সবাই কে আসামী করে, তারা সবাই বাড়ি থেকে পালিয়ে থাকে।রহিম উদ্দিন ও তার পরিবারের সবাই পালিয়ে থাকার সুযোগে বায়জিদ তার দল বল নিয়ে রহিম উদ্দিনের বাড়িতে গিয়ে দরজা ভেঙ্গে নগত টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সময় রহিম উদ্দিনের ছোট ভাইয়ের বউ দেখে ফেলে। রহিম উদ্দিনের ছোট ভাইয়ের বউ মোর্শেদা বায়জিদকে দেখে ফেললে আটকানোর চেষ্টা করলে তাকে লাথি মেরে পালিয়ে যায়। মোর্শেদা খাতুন এলাকা বাসিকে জানান আমি নিজের চোখে বায়জিদ ও তার দলবল নিয়ে পালিয়ে যাওয়ার সময় দেখেছি। কচাকাটা থানার এস আই শামিম আহমেদ বলেন ডাকাতি বিষয় নিয়ে তদন্ত চলছে। রহিম উদ্দিনের বাড়িতে ডাকাতি করার কারনে এলাকা বাসি আতঙ্কে আছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।