প্রিন্ট এর তারিখঃ Jun 10, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
পিতা মাতার উপর অভিমান করে অজানার উদ্দেশ্যে বের হয়েছিল সরিষাবাড়ীর ঝর্ণা

এম আতিকুর রহমান
গত ৯ সেপ্টেম্বর মাসে ঝর্ণা তার পিতা মাতার ওপর রাগ অভিমান করে অজানার উদ্দেশ্যে বাড়ি থেকে ঝর্ণা (১২), পিতা জয়নাল হাজারী, সাং উত্তরখান, থানা উত্তরখান ঢাকা, স্থায়ী ঠিকানা সরিষাবাড়ী জামালপুর। ঝর্ণা বাড়ি থেকে বের হয়ে, শাহ কবির মাজারে যায়। আর ফিরে না আসলে ঐ দিনেই তার পরিবারের লোক সংশ্লিষ্ট থানায় একটি নিখোঁজের ডায়েরি করে। ঝণার পরিবার খোঁজা খুঁজি করে। এরই মধ্যে গত ২৪ অক্টোবর বগুড়া গাবতলী উপজেলা নশিপুর ইউনিয়ন এলাকায় ওই মেয়েকে ঘোরাফেরা করতে দেখেন আব্দুল হালিম। উদ্দেশ্যহীন ভাবে ঘোরাফেরা করতে দেখে থানায় নিয়ে আসেন। পরে নারী ও শিশু অফিসারের মাধ্যমে গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে তার দেওয়া তথ্যমতে সংশ্লিষ্ট জায়গায় অনুসন্ধান অব্যাহত রাখে। তার পরিচয় সঠিকভাবে সনাক্ত করে তার পরিবারকে জানানো হয়। আজ শনিবার ২৫ অক্টোবর ঝর্ণার পিতা ও বোন জামাই গাবতলী মডেল থানায় উপস্থিত হয়। নারী ও শিশু হেল্প ডেস্কের উপস্থিতিতে ঝর্ণাকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।