প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
মঠবাড়িয়া জামায়েত ইসলামীর মনোনীত এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলা

গতকাল শনিবার ২৫ অক্টোবর রাত ১০.০০ টার সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর -৩ মঠবাড়িয়া আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা আমীর সহকারী অধ্যাপক মোঃ আঃ জলিল শরীফ এর বাসভবনে পরিকল্পিত ভাবে ককটেল বোমা হামলা হয়েছে। উক্ত ককটেল হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে আজ ২৬ অক্টোবর রোজ রবিবার সকাল ১০.০০ টার সময় শহীদ মিনার চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে একটি বিক্ষোভ মিছিল পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।