প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
সরাইলে শান্তি শৃঙ্খলা উন্নয়নে এবং মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

মোহাম্মদ আলী মাস্টার
জেলার সরাইল উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর সরাইল এর উদ্যোগে শান্তি শৃঙ্খলা উন্নয়নে সামাজিক সচেতনায় যুবদের ভূমিকা ও মাদক ও মাদকাসক্ত মুক্ত সমাজ চাই শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পর পর দুটি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল ডিগ্রি কলেযে অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়াস্থ কর্মকর্তা নজরুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত অফিসার মোঃ মোরশেদুল আলম চৌধুরী, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মো আনিসুল ইসলাম ঠাকুর। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, বি আর ডি বি অফিসার মাসুদ রানা, সমাজ সেবা অফিসার পারভেজ আলম, প্রানী সম্পদ অফিসার ডাঃ মনছুর আহমেদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোঃ শরীফ উদ্দিন, সরাইল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আলী মাস্টার, সরাইল উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুল ইসলাম, আশুগঞ্জ উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়াররম্যান আবু আসিফ।অনুষ্ঠান দুটিতে সভাপতিত্ব করেন উপপরিচালক যুব উন্নয়ন অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা মোঃ আমির আলী ও আলোকিত নারী উন্নয়ন ফাউন্ডেশনের সভাপতি মেহেরুন নিছা মেহেরীন। পরিচালনায় ছিলেন যথাক্রমে যুব উন্নয়ন অফিসার এস এস জসিম উদ্দিন ও শাহাগীর মৃধা।উভয় প্রোগ্রামে উপজেলার সকল দপ্তরের অফিসার, একাধিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের দায়িত্ব প্রাপ্ত প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, একাধিক সংগঠনের মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।