প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
ধোবাউড়ায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ী আটক

মোঃনজরুল ইসলাম
আজ সকাল বেলা ধোবাউড়া উপজেলার পঞ্চানন্দপুর মোড় এলাকায় ভারতীয় কসমেটিকসহ দুই নারী ব্যবসায়ীকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ।
জানা যায়, তারা ভারতীয় কসমেটিক পণ্য নিয়ে ঐ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।