প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
কালিয়াকৈরে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মো: ইলিয়াস চৌধুরী,
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি'র রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি কল্পে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার আশেক নগর পার্কে অনুষ্ঠিত কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুল লতিফ।
বক্তব্য রাখেন, সমাবেশের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ- শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো.হমায়ুন কবীর খান। উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মো.আখতার উজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি দেওয়ান মো. মোয়াজ্জেম হোসেন, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.মোখলেছুর রহমান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মো.হযরত আলী মিলন, জেলা শ্রমিক দলের আহবায়ক মো.মিনার উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহবায়ক তপন খান প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।