
আজ ২৫ অক্টোবর শনিবার সন্ধ্যা ৬টায় বালারহাট বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন সভাপতি শামসুল হুদা বাবুলসহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখা আমীর মাওলানা আব্দুল মালেক সাহেব আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা পেশাজীবি পরিষদের সভাপতি মাস্টার রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও উপজেলা বায়তুলমাল সম্পাদক সাবেক শিবিরের উপজেলা সভাপতি মাস্টার বেলাল হোসেন প্রমূখ।
ইউনিয়ন সভাপতি শামসুল হুদা বাবুল বলেন, বাংলাদেশে সন্ত্রাস,চাঁদাবাজি ও দূর্নীতি মুক্ত করতে হলে জামায়াতে ইসলামীর বিকল্প নেই এবং উপজেলা শাখা আমীর মাওলানা আব্দুল মালেক বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম ২৬/২ আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকারের জন্য দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়েছেন সকলের কাছে।