প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
ফুলবাড়িয়ার উন্নয়ন ও মানুষের জীবন মান উন্নয়ন করতে আমি কাজ করছি

নাজমুল হাসান রিপন
ময়মনসিংহের ফুলবাড়ীয়ার সার্বিক উন্নয়ন ও
জনগণের জীবনমান উন্নত করতে নিরলস কাজ করে যাচ্ছেন সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুল করিম সরকার। তিনি বলেন, “শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে টেকসই পরিবর্তন আনাই আমার মূল লক্ষ্য। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণেই একটি আধুনিক, সমৃদ্ধ ফুলবাড়ীয়া গড়ে তোলা সম্ভব।”
আব্দুল করিম সরকার আরও জানান, ফুলবাড়ীয়ার প্রত্যন্ত এলাকার মানুষ যাতে শিক্ষা ও স্বাস্থ্যসেবায় পিছিয়ে না থাকে, সেজন্য তিনি বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করেছেন। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে তরুণ সমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি।
তিনি এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন এবং বলেছেন, এসো, আমরা একসাথে গড়ে তুলি একটি আধুনিক ও সমৃদ্ধ ফুলবাড়ীয়া।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।