প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 26, 2025 ইং
ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভূক্ত ৩ আসামী গ্রেফতার

দৈনিক জনতার খবর প্রতিনিধি মহিউদ্দিন জুয়েল।
ছাতকে পুলিশের পৃথক অভিযানে ৩ আসামী গ্রেফতার করা হয়েছে। বিদ্যুৎ সি আর-৫০০/২৪ (ছাতক) মামলার আসামী নোয়ারাই ইউনিয়নের বাতিরকান্দি গ্রামের আব্দুল গফুরের পুত্র আব্দুল মজিদ (আউলাদ)কে পুলিশ গ্রেফতার করেছে।
এদিকে সিআর-৭/২৫(ছাতক)মামলার আসামী কালারুকা ইউনিয়নের তেরাব আলীর পুত্র মোঃ মবত আলী (৪৩) কে গ্রেফতার করা হয়।
সি আর-১৫৫/২৫ মামলার আসামী নোয়ারাই ইউনিয়নের
কুইয়াদল গ্রামের বিল্লাল খা"র পুত্র মো: জুয়েল খা (২৭)কে পুলিশ গ্রেফতার করেছে। ছাতক থানা পুলিশ পৃথক-পৃথক
অভিযান চালিয়ে শুক্রবার রাত ৩ জনকে গ্রেফতার করে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম খান, বলেন, গ্রেফতার আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।