প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

সুমন আহমদ খান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে সিলেট নগরীর টুকেরবাজার এলাকায় প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে টুকেরবাজার থেকে শুরু হয়ে তেমুখী পর্যন্ত এই প্রচার মিছিলটি শেষে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামানের পক্ষে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা শায়েস্তা রহমান সানি। অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্রমিক দল নেতা সিরাজ আহমদ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক মেম্বার আব্দুল মালেক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুদরত উল্লাহ, ইসলাম উদ্দিন, বোরহান উদ্দিন ইমন, খালেদ আহমদ, নুরুল আলম, মো. এহিয়া, কছির মিয়া, মোহাম্মদ শামসুল ইসলাম, জহির আহমেদ, আব্দুল হাই, জামাল মিয়া, ফয়সাল আহমদ, সারিয়া আহমদ জয়, নুরেশ আহমদ ও শাহিন মিয়া প্রমুখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।