প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
ঈশ্বরগঞ্জে সিএনজি ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৮

জুনাঈদ আল হাবিব
হরিপুর বেপারীপাড়া মেইন রোডে ভয়াবহ দুর্ঘটনা....
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজিবপুর ইউনিয়নের হরিপুর বেপারীপাড়া মেইন রোডে সিএনজি ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত আটজন আহত হয়েছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার ও যান দুটি জব্দ করেছে।
নিহত ব্যক্তির নাম এবাদুল মিয়া (৫০)। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের চর আলগী গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে এবং রাবেয়া খাতুনের পুত্র।
দুর্ঘটনার সময় সিএনজিটিতে নিহতের স্ত্রী সাজে বেগম ও এক নাতিও ছিলেন। তারা আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্য আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, দুর্ঘটনায় নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।