প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 25, 2025 ইং
বারহাট্টায় ৩১ দফার প্রচারণা ও ধানের শীষে ভোট চেয়ে বাইসাইকেল শোভাযাত্রা

মুখলেছুর রহমান হীরা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ টি এম আব্দুল বারী ড্যানি'র নির্দেশে ৩১ দফার প্রচারণা ও ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তরুণ প্রজন্মের বাইসাইকেল শোভাযাত্রা। তরুণ প্রজন্মের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হউক এই স্লোগানকে সামনে রেখে
আজ শুক্রবার দুপুর ৩ টার দিকে উপজেলার আটপাড়া মোড় থেকে এই শুভ যাত্রাটি শুরু হয়ে উপজেলা সদরের বড় বড় সড়ক প্রদক্ষিণ করে উপজেলার গরুহাট্টা এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন বারহাট্টা সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব তানভীর হাসান মুন্না।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।