প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
বারহাট্টা উপজেলা অফিসার্স ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি :মুখলেছুর রহমান হীরা
২২ অক্টোবর , ২০২৫ বারহাট্টা উপজেলা পরিষদের পুকুর সংলগ্ন দক্ষিণ পাশে উপজেলা অফিসার্স ক্লাবের দ্বিতল বিশিষ্ট ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খবিরুল আহসান। অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন এবং বারহাট্টা উপজেলাকে উন্নয়নে অফিসার্স ক্লাবকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) শামীমা আফরোজ মারলিস, উপজেলা প্রকৌশলী আব্দুল বাতেন, সিনিয়র মৎস্য কর্মকর্তাকামরুল হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাওবায়েত উল্লাহ, সমাজ সেবা কর্মকর্তা এস এম গোলামহোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজাদ সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্লাবটি নিয়মিতভাবে কর্মকর্তাদের মধ্যে ভাববিনিময়ের একটি কেন্দ্র হবে এবং বারহাট্টা উপজেলা উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করেন উপস্থিত সকলে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।