প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
২নং ওয়ার্ডে কিশোরগঞ্জ -২ এমপি প্রার্থীর উঠান বৈঠক

আনিসুজ্জামান
বিশেষ প্রতিনিধি
কটিয়াদী, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জ জেলাার অন্তর্গত কটিয়াদী উপজেলার কটিয়াদি পৌরসভার ২নং ওয়ার্ড এর উদ্যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ-২(কটিয়াদী -পাকুন্দিয়া) আসনের এমপি প্রার্থী জনাব মাওলানা শফিকুল ইসলাম মোড়ল সাহেব এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।২নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জনাব মুফতি ফজলুর রহমান এর সভাপতিত্বে ও ২নং ওয়ার্ড এর সেক্রেটারি মো:রুবেল এর পরিচালনায় উক্ত প্রগ্রাম অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের নায়েবে আমীর, জননেতা, ইসলামি চিন্তাবিদ জনাব অধ্যাপক জনাব সাইদুল হক বিএসসি। এছাড়াও উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মাওলানা মাহমুদুল হাসান। কটিয়াদী উপজেলা জামায়াতের কর্ম ও শূরা সদস্য ও কটিয়াদী পৌরসভার আমীর জনাব আনিসুজ্জামান রুবেল মাস্টার সাহেব।কটিয়াদী উপজেলা শাখার যুব বিভাগের সভাপতি মাওলানা আলী হোসেন রনি কাওসারী। কটিয়াদী পৌরসভার সেক্রেটারি জনাব জনাব নজরুল ইসলাম মাস্টার সাহেব। কটিয়াদী পৌরসভার সহসেক্রটারি জনাব রফিকুল ইসলাম ভূঞা প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।