প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
চিলমারীতে তালগাছের চারা বিতরন

আনোয়ারুল ইসলাম জুয়েল
চিলমারী,কুড়িগ্রাম।
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের হাত থেকে রক্ষায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ, চিলমারীর কৃতিসন্তান তোফায়েল আহম্মদ উপজেলার সকল মাদরাসা ও কয়েকটি হাইস্কুল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ৫ টি করে তালগাছের চারা বিতরন করেছেন। তাল চারা বিতরনকালে উপস্থিত ছিলেন উলিপুর সরকারী কলেজের অধ্যক্ষ মুকুল মিয়া, চিলমারীসিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ নাজমুল হক,ফকিরেরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, কুটিরগ্রাম মাদরাসার সুপারেনটেনডেন্ট মাহফুজার রহমান, কাছকোল হাট সখিনা দাখিল মাদরাসার সুপারেনটনডেন্ট আইয়ুব আলী আখন্দ, কাচকোল হাট এমএন হাই স্কুলের প্রধান শিক্ষক শাহআলম প্রমূখ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।