প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
দীর্ঘদিন পর দেশের মাঠিতে যুক্তরাজ্য যুবদল নেতা রুবেল

সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখার সদস্য মিলাদ হোসেন রুবেল দীর্ঘ দিন পর দেশের মাঠিতে এসেছেন।
অদ্য ২৩ অক্টোবর বৃহস্পতিবার
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার যুগ্ন সাধারন সম্পাদক ও এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ যুক্তরাজ্য শাখার সদস্য মিলাদ হোসেন রুবেল দীর্ঘদিন পর স্বদেশ আগমন উপলক্ষে শেরপুর মুক্তিযোদ্ধা চত্ত্বরে জাতীয়তাবাদী দলের অংগসংগঠনের পক্ষ থেকে সকাল ১১ ঘটিকার সময় বিরাট পথ সভার আয়োজন করা হয়।
উক্ত পথ সভায় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মামনুর চৌধুরী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,খলিলপুর ইউনিয়ন বিএনপি নেতা জাহাঙ্গীর খান,২ নং মনুমুখ ইউনিয়ন যুবদলের সভাপতি রায়হান আহমদ, খলিলপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজন আহমদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ অংগসংগঠনের নেতাকর্মীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।