প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন

মোঃ আবুল বাশার:
পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের দক্ষিণ বন্দর জামে মসজিদ সংলগ্ন চারটি দোকানে গতকাল বুধবার রাত ১২ টার সময় আগুন লেগে ভস্মীভূত হয়ে যায়। ভস্মীভূত হয়ে যাওয়া স্থাপনা পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মঠবাড়িয়া উপজেলা আমীর শরীফ মো: আ: জলিল, উপজেলা সেক্রেটারী আবুল কালাম আজাদ, পৌর আমীর আলহাজ্ব আব্দুল মালেক মীর, ইসলামী ব্যাংকের ম্যানেজার জনাব মোঃ নজরুল ইসলাম এবং উত্তরা ব্যাংকের সেকেন্ড অফিসার গাজী আব্দুর রহিম আমিনী এ সময় উপজেলা ও পৌরসভা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা আমীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থমালিকদের যাবতীয় খোঁজ খবর নেন এবং সমবেদনা প্রদান করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।