প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 23, 2025 ইং
ময়মনসিংহে ফুলবাড়িয়ার চালককে জবাই করে ব্যাটারি চালিত অটো গাড়ি ছিনতাই
নাজমুল হাসান রিপন (ময়মনসিংহ )
ময়মনসিংহে ব্যাটারি চালিত অটো গাড়ী চালককে জ'বাই করে গাড়ী ছি'নতাই করেছে দু'র্বৃত্তরা। জানা গেছে, নি'হত ব্যক্তি ফুলবাড়ীয়া পৌর ভালুকজানের মাদানী মসজিদ এলাকার খোরশেদ মন্ডলের ছেলে মাসুদ রানা (৫০ আনুমানিক)। বুধবার (২২ অক্টোবর) রাতে নগরীর বাইপাস এলাকার নটরডেম কলেজ এলাকায় এ ঘটনা ঘটে। ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, হ'ত্যার স্বীকার হওয়া ব্যক্তি ফুলবাড়ীয়ার ভালুকজান এলাকার বাসিন্দা। তার গাড়ী ছি'নতাই হয়েছে। সে শহরে থেকে অটো গাড়ী চালাতো। ঘটনাটি কোতোয়ালি থানার অধিনে হওয়ায় সেখানে মা'মলা দায়েরের প্রস্তুতিতে আইনগত প্রক্রিয়াতে সার্বিক সহযোগিতা করা হচ্ছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।