দিনাজপুর জেলা প্রতিবেদক মোঃ মশিউর রহমান।
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে তৃণমূলের কর্মীদের উদ্দীপনা
দিনাজপুরের পার্বতীপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এক উঠান বৈঠকে ব্যাপক জনসমাগম দেখা গেছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হরিহরপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী ও গণমানুষের নেতা এস এম জাকারিয়া বাচ্চু।
এ সময় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও পার্বতীপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মাহফিজুল ইসলাম মাসুম, ১০নং হরিরামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, বিএনপি নেতা মাহফুজার রহমান মানিক, আজিজার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক এলাকাবাসী।
উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এস এম জাকারিয়া বাচ্চু বলেন,
“আমি বিশ্বাস করি, দিনাজপুর-৫ আসনে আমি বিএনপির মনোনয়ন পাব এবং জনগণের সেবা করার সুযোগ পাব ইনশাআল্লাহ। দলের রাষ্ট্র কাঠামোর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা মাঠে আছি, মানুষের পাশে আছি। বিএনপি ক্ষমতায় এলে চাঁদাবাজি ও মাদকমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।”
স্থানীয় নেতারা জানান, এ ধরনের উঠান বৈঠকের মাধ্যমে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির রাজনৈতিক কর্মসূচি আরও জোরদারভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
তৃণমূলের নেতাকর্মীদের অংশগ্রহণ ও সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে—দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনে বিএনপির প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা ক্রমেই বাড়ছে। সবাই মনে করছেন, ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে আসন্ন রাজনৈতিক পরিবর্তনে এ অঞ্চলটি বিএনপির ঘাঁটিতে পরিণত হবে।