প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2025 ইং
জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাছিনা বেগম। উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনায় কারো প্রাণহানি হলে তার পুরো পরিবার ক্ষতিগ্রস্থ হয়ে পরে। আইন মেনে ও সতর্কতার সাথে যানবাহন চলাচল করলে অনাকাঙ্খিত দুর্ঘটনা ও মৃত্যু কমিয়ে আনা সম্ভব। তাই সকল যানবাহনের চালক ও পথচারীদের সাবধানতার সাথে সড়ক ব্যবহারের আহবান জানান তিনি। এ সময় জামালপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: নওয়াজিস রহমান বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মুনজিল হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফৌজদারী মোড় হয়ে আবার জেলা প্রশাসকের কার্যালরে গিয়ে শেষ হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।