প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 22, 2025 ইং
বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান থেকে ৪২ হাজার টাকা জরিমানা

আল মামুন
উপজেলা প্রশাসনের আদেশ অমান্য করে সোনাগাজী পৌর-শহরে দিনের বেলায় ভারী যানবাহনে বালু পরিবহনের দায়ে দুইটি বালু বিক্রেতা প্রতিষ্ঠান ও এক পিকআপ ড্রাইভারের নিকট থেকে ৪২ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।
সোনাগাজী উপজেলা পরিষদ গেইট ও ওলামা বাজার সড়কে অভিযান পরিচালনা করা হয়। এই সময় সরকারি আদেশ অমান্য করে বালু পরিবহন করার অপরাধে আল্লাহর দান এন্টার প্রাইজ ও সোনাগাজী ট্রেডার্স নামক ০২টি বালু ব্যবসায়ী প্রতিষ্ঠানকে এবং একজন ট্রাক ড্রাইভারকে "সড়ক পরিবহন আইন, ২০১৮ এর অধীনে ৪২,০০০/- টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।