প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
শিক্ষার মানোন্নয়নে বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট অনুষ্ঠিত

দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মেধা যাচাই ও প্রস্তুতি বৃদ্ধির লক্ষ্যে বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। ময়মনসিংহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ পরীক্ষা অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। সার্বিক ব্যবস্থাপনা খুবই সুন্দর ।
কেন্দ্রিয় তত্ত্বাবধানে আয়োজিত এ মডেল টেস্টে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পরীক্ষায় বাংলা, ইংরেজি, গণিত ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে প্রশ্নপত্র দেওয়া হয়।
শিক্ষকরা জানান, মডেল টেস্টের মাধ্যমে শিক্ষার্থীরা মূল বৃত্তি পরীক্ষার প্রস্তুতি নিতে পারছে এবং নিজেদের দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারছে। এতে পরীক্ষার ভীতি কমে আসছে এবং শিক্ষার্থীদের আগ্রহও বেড়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বলেন, “বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করছে। আমরা আশা করি, এ উদ্যোগ শিক্ষার সার্বিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
পরীক্ষা শেষে শিক্ষকরা উত্তরপত্র মূল্যায়ন করে দ্রুতই ফলাফল প্রকাশ করবেন এবং শিক্ষার্থীদের পারফরম্যান্স অনুযায়ী পরামর্শ প্রদান করবেন বলে জানা যায়।
অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অনুশীলনমূলক পরীক্ষা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনে সহায়ক হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।