প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

এসএম শাহাদাত কালিগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক অভিজ্ঞতা বিনিময়মূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার, ২১ অক্টোবর সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে উন্নয়ন সংস্থা রূপান্তর।কর্মশালায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল।তিনি বলেন,“প্লাস্টিক ও পলিথিন দূষণ আজ আমাদের পরিবেশের জন্য বড় হুমকি। এর প্রতিরোধে আমাদের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই একটি পরিবেশবান্ধব সমাজ গড়ে তোলা সম্ভব।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আকরাম হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা অণা চক্রবর্তী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু,এছাড়াও কর্মশালায় অংশগ্রহণ করেন উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক এবং ‘ইয়ুথ ফর সুন্দরবন’ সদস্যরা।কর্মশালায় অংশগ্রহণকারীরা পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন এবং সচেতনতা বৃদ্ধির জন্য যৌথভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।