প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
১৫ শতাংশ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া

১৫ শতাংশ হচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এ অর্থ দুই ধাপে পাবেন তারা। আজ মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
সভা সূত্রে জানা গেছে, চলতি অর্থ বছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের ৭ দশমিক ৫ শতাংশ বাড়ি ভাড়া পাবেন।
অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ আগামী অর্থ বছর থেকে কার্যকর হবে। শিগগিরই বিষয়টি নিয়ে প্রজ্ঞাপন জারি করবে অর্থ মন্ত্রণালয়।
শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে এবং সর্বনিম্ন ২০০০ টাকা বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) সকালে অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
তবে সরকারের এ প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন শিক্ষকরা। তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজ মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মিছিল কর্মসূচি আছে শিক্ষক-কর্মচারীদের। এ ছাড়া চলছে আমরণ অনশন।
অনশনে কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।