প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
ওসমানী হাসপাতাল থেকে চিকিৎসা সরঞ্জাম চুরির সময় ‘হাতেনাতে’ গ্রেপ্তার

সুমন আহমদ খান
উপজেলা প্রতিনিধি সিলেট
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন প্রলয় দে (৪৬) নামের এক ব্যক্তি। রবিবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে তাকে আটক করে হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা।
সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটক প্রলয় দে সিলেট নগরীর কোতোয়ালী থানার লালাদিঘীরপাড় এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩ নম্বর ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিক্যাল আইটেম, ইনজেকশন, স্যালাইন ও ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর চেষ্টা করছিলেন প্রলয় দে। এ সময় হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে একদল পুলিশ সদস্য তাকে হাতেনাতে আটক করেন।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।