প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
সরাইলে ৩০ লিটার চোলাই মদসহ মাদক কারবারি গ্রেফতার

মোহাম্মদ আলী মাস্টার
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ৩০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ রবি দাস (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোরশেদুল আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এরআগে সোমবার (২০ অক্টোবর) রাতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রবি দাস শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ গ্রামের মৃত রাজ মোহন রবি দাসের ছেলে।
ওসি বলেন, ৩০ লিটার চোলাই মদসহ রবি দাসকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর মঙ্গলবার আজ সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।