প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 21, 2025 ইং
ঝিনাইদহে বাসের ধাক্কায় ট্রাকের হেলপার নিহত, আহত ৩

ঝিনাইদহ সদর উপজেলার চারমাইল এলাকায় বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায় আলিমুল ইসলাম (২৬) নামের ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার ভোরে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিমুল ইসলাম নড়াইল সদর উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাঁচমাইল এলাকায় একটি ধানবোঝাই ট্রাক বিকল হয়ে গেলে রাস্তায় রেখে মেরামত করছিল ট্রাকের হেলপার ও চালক। সে সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে যশোরের চৌগাছাগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের হেলপার আলিমুল মারা যান। আহত হয় দুই গাড়ির চালক ও যাত্রীসহ তিনজন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।