প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
মাদারীপুর জেলার, মন্দিরে মন্দিরে, শ্যামা মায়ের পূজার প্রস্তুতি চলছে

সঞ্জয় বাড়ৈ মাদারীপুর প্রতিনিধি।
আজ মাদারীপুর জেলার বিভিন্ন উপজেলায়,মন্দিরে মন্দিরে শ্যামা মায়ের পূজার প্রস্তুতি চলছে। আজ দিবাগত রাত ১২টায় শ্যামা-কালী মায়ের পূজা অনুষ্ঠিত হবে। রাতটি দীপাবলি নামেও পরিচিত। হিন্দু ধর্মানুসারে অসুরবর্তীনি,সংহাররুপিনী শক্তির দেবী শ্রীশ্রী শ্যামা।শ্যামা মায়ের অনুগ্রহ লাভের জন্য, পূজার পূর্ব প্রস্তুতি চলছে। মাদারীপুর শহরের বিভিন্ন মন্দির -বলরামদেব মন্দির, পুরানবাজার বড় মন্দির, পাঠককান্দি মন্দির, কুলপুদ্দী কালী মন্দির, শশ্মানঘাট মন্দির, কেন্দ্রীয় কালী মন্দির, মন্ডলবাড়ী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূজার প্রস্তুতি চলছে। কালকিনি উপজেলার বিভিন্ন মন্দির -ধ্বজী মন্দির, নয়াকান্দি মন্দির, ঝুরগাও মন্দির, গোপালপুর কুন্ডুবাড়ী কালী মন্দিরে পূজার প্রস্তুতি চলছে। কুন্ডুবাড়ী কালী পূজা উপলক্ষে ০৩ দিন ব্যাপি শতবর্ষী ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ী মেলার আয়োজন করা হয়েছে। ডাসার উপজেলার বিভিন্ন মন্দির -শশিকর কালী মন্দির, বাগমারা কালী মন্দির, নবগ্রাম কালি মন্দির,খিলগ্রাম কালী মন্দির, কর্নপাড়া কালী মন্দির সহ বিভিন্ন মন্দিরে পূজার প্রস্তুতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবছর মাদারীপুর জেলার ৫টি উপজেলায় মোট ৪৩৯টি মন্ডপে শ্যামা মায়ের পূজা অনুষ্ঠিত হবে।সমস্ত পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে, প্রসাশন বিভিন্ন কর্মসূচি গ্রহন করছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।