প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 20, 2025 ইং
এইচএসসি পরীক্ষায়-মাদারীপুর জেলার মধ্যে "অর্পা প্রথম এবং "অহনা" দ্বিতীয়

সঞ্জয় বাড়ৈ
মাদারীপুর প্রতিনিধি।
গত ১৬ অক্টোবর ২০২৫ খ্রী:প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে-মাইমুনা তাবাসসুম( অর্পা) প্রথম এবং অহনা মন্ডল দ্বিতীয় স্থান অর্জন করেছে। মাইমুনা তাবাসসুম অর্পা-মাদারীপুর সরকারি কলেজ থেকে, বিজ্ঞান বিভাগ নিয়ে গোল্ডেন A+অর্জন করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ১১৯০।সে মাদারীপুর পৌরসভা নিবাসী মো :মোকলেছুর রহমান ও মোসা :লুবনা চৌধুরী দম্পতির সন্তান। দ্বিতীয় স্থান অর্জনকারী অহনা মন্ডল -শহীদস্মৃতি মহাবিদ্যালয় শশিকর থেকে -বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন A+ অর্জন করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ১১৬৯।সে শহীদস্মৃতি মহাবিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্রী অঞ্জন কুমার মন্ডল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শ্রীমতী রেভা জয়ধর দম্পতির সন্তান। তাঁর গ্রাম :ধূলগ্রাম, পোস্ট :ধূয়াসার, উপজেলা :ডাসার,জেলা :মাদারীপুর। তাঁরা উভয়ই ভবিষ্যতে ডাক্তার হয়ে মানুষের পাশে থাকতে চান। দুই শিক্ষার্থীরই ইংরেজিতে শিক্ষক, প্রভাষক আসাদুজ্জামান,আসাদ স্যার তাদের জন্য গর্বিত এবং তাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে বইছে আনন্দের জোয়ার।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।