প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 19, 2025 ইং
কালিয়াকৈরে ট্রেনে আঘাত পেয়ে যুবকের মৃত্যু

মো.ইমরান হোসেন,
গাজীপুরের কালিয়াকৈরে ভাউমান এলাকায় ট্রেনের সাথে ধাক্কা লেগে বাক প্রতিবন্ধী রনির (৩০) মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তি ইমরান হোসেন রনি (৩০) কালিয়াকৈর উপজেলার ভাউমান গ্রামের সৌদি প্রবাসী মো.আব্দুর রহিমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে আটটার সময়
উপজেলার সূত্রাপুর ইউনিয়নের ভাউমান- টালাবহ মডেল হাই স্কুলের সামনে ট্রেন লাইনে পারাপারে ট্রেনের সাথে ধাক্কা লেগে বাক -প্রতিবন্ধী রনির (৩০) ঘটনাস্থলেই মৃত্যু হয়।ভাউমান গ্রামের ৮ নং ওয়ার্ড মেম্বার মো. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।